সংগ্রাম ই আমার জীবন, উন্নয়ন ই আমার সংগ্রাম ; মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

সংগ্রাম ই আমার জীবন, উন্নয়ন ই আমার সংগ্রাম ; মমতা বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ;  সংগ্রাম ই আমার জীবন। উন্নয়ন ই আমার সংগ্রাম""- দুর্গাপুরে নবনির্মিত সার্কিট হাউস উদ্বোধনের পরে সাংবাদিকদের  বললেন  মুখ্যমন্ত্রী ।সংগ্রাম করেই আমার লড়াই, সংগ্রাম জারি থাকবে।  বিজেপির উত্তর কন্যা অভিযানে পুলিশের সাথে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ হয়।


উলেন রায় নামে বিজেপি কর্মীর  মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন,""আমি ময়নাতদন্তের রিপোর্ট দেখেছি। বিজেপি কর্মীদের হাতেই খুন হয়েছে এক রাজবংশী ভাই।পুলিশের গুলিতে মৃত্যু হয়নি ওই বিজেপি কর্মীর।কারন ময়নাতদন্তের রিপোর্টে পুলিশের মুখ থেকে শুনলাম যে ছড়রা গুলিতে মৃত্যু হয়েছে।ওই বন্দুক পুলিশের কাছে থাকেনা।""


 দুর্গাপুর থেকে জানালেন  মুখ্যমন্ত্রী।রানীগঞ্জে সভা শেষ করে দুর্গাপুরে এলেন  মমতা ।দুর্গাপুরের সার্কিট হাউসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সিটিসেন্টার এলাকা। বহু মানুষের সমাগম হয়।২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই এর উদ্যোগে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানতে শঙ্খধনীর ব্যাবস্থা।


আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।মুখ্যমন্ত্রী রাস্তার পাশে অগনিত মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ কৃষকরা বিপন্ন। তাদের আন্দোলকে আমি সমর্থন করি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.